Web Analytics

জাতীয় দলের আন্তর্জাতিক সূচির কারণে এক মাসের বেশি বিরতির পর আজ আবার শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ। লিগে সর্বশেষ খেলা হয়েছিল গত ২৪ অক্টোবর। ফেরার দিনে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মাঠে নামছে আবাহনী, মোহামেডান ও বসুন্ধরা কিংস।

বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকাল সাড়ে ৫টায় বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে ফর্টিস। গাজীপুরে দুপুর আড়াইটায় বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে খেলবে আবাহনী। একই সময়ে চাঁদপুরে আরামবাগ ও ওয়ান্ডারার্স মুখোমুখি হবে।

মুন্সীগঞ্জে দুপুর আড়াইটায় রহমতগঞ্জের বিপক্ষে খেলবে মোহামেডান। ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ পুলিশ। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহামেডান এবং ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে বসুন্ধরা কিংস।

27 Nov 26 1NOJOR.COM

আন্তর্জাতিক সূচির বিরতির পর আজ ষষ্ঠ রাউন্ডের ম্যাচ দিয়ে ফিরছে ফুটবল লিগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।