বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মোহাম্মদ জহির হোসেন বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি এবং সারা দেশের কর্মকর্তারা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিম বক্তব্য দেন।
মোহাম্মদ জহির হোসেন বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের আর্থিক ব্যবস্থায় একটি পদ্ধতিগতভাবে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা আমদানি-রপ্তানি, প্রবাসী আয় ও উদ্যোক্তাদের ব্যবসার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকটি নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও সঠিক নেতৃত্ব ও সম্মিলিত প্রচেষ্টায় এর শক্তি পুনরুদ্ধার সম্ভব।
তিনি আরও জানান, সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক আর্থিক স্থিতিশীলতার স্বার্থে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে এবং ইসলামী ব্যাংকের কার্যক্রম পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হবে। শিগগিরই একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
ইসলামী ব্যাংকের কার্যক্রমে পেশাদারিত্ব ও স্থিতিশীলতার আহ্বান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।