সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ এবং তীব্র নিন্দা জানিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষক পরিষদ। মঙ্গলবার, ৫ আগস্ট প্রকাশিত শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মহসীন কবীর স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে এ অবস্থান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ৪ আগস্ট ২০২৬ ক্যাম্পাসে সংঘটিত সহিংসতায় ১৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্য ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওয়ায়দুল হক গুরুতর আহত হন। উপাধ্যক্ষসহ আরও অনেক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীও হামলার শিকার হয়েছেন বলে শিক্ষক পরিষদ জানিয়েছে।
শিক্ষক পরিষদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্টদের ওপর হামলা শিক্ষা, শৃঙ্খলা, আইনের শাসন ও শিক্ষার সুস্থ পরিবেশের ওপর আঘাত। তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ দাবি করেছে।
ঢাকা আলিয়ায় হামলার ঘটনায় শিক্ষক পরিষদের নিন্দা ও তিন দফা দাবি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।