Web Analytics

বৈরী আবহাওয়ার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। সকাল ৭টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানিয়েছে, বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১২টি ফেরি এই রুটে চলাচল করছে। ফেরিগুলো ঘাটে কিছু সময় অপেক্ষা করে সীমিতসংখ্যক যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ফেরি চলাচল শুরু হলেও ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ তুলনামূলক কম দেখা গেছে।

বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিরাপত্তা নিশ্চিত করেই ফেরি চলাচল স্বাভাবিক রাখা হচ্ছে।

12 Jul 26 1NOJOR.COM

দুই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।