Web Analytics

গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন এবং সরকারের গঠিত একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার রাজধানীতে জরুরি সংবাদ সম্মেলনে দলটি তিন দফা দাবি ঘোষণা করে এবং জানায়, সরকারের একতরফা সংবিধান সংশোধন প্রক্রিয়ায় তারা অংশ নেবে না।

দলের মূল বক্তব্য তুলে ধরে সদস্যসচিব আখতার হোসেন এমপি বলেন, সংসদীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে সব দলের সম্মতিতে একটি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের রূপরেখা তৈরি হয়েছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, সরকার সেই প্রক্রিয়া পাশ কাটিয়ে একদলীয় প্রক্রিয়ায় সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে।

এনসিপির দাবি, বিদ্যমান কমিটি বিলুপ্ত করে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। দলটি এই কমিটি গঠনকে গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা এবং সংস্কার নস্যাতের চক্রান্ত হিসেবে বর্ণনা করেছে। কমিটিতে এনসিপি যাবে না বলে সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে সারোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাত, মনিরা শারমিন ও ফরিদুল হক উপস্থিত ছিলেন।

17 Oct 26 1NOJOR.COM

গণভোট বাস্তবায়ন ও একদলীয় সংশোধন কমিটি বিলুপ্তের দাবি এনসিপির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।