Web Analytics

চীন-নেপাল সীমান্তে গত ২৬ আগস্ট হিমবাহ ও পাহাড়ধসে সৃষ্ট ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে নেপালে সোমবার জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এই দুর্যোগে অন্তত ১ হাজার ৩৯৮ জন নিহত হয়েছেন এবং ৫ হাজার ৫০০ জনের বেশি এখনো নিখোঁজ। নিখোঁজদের মধ্যে প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক। শোক দিবসে দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং দিনের শেষভাগে বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্বালনের কর্মসূচি ছিল।

হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী মৃত্যুর ১৩তম দিনে শোক পালনের অংশ হিসেবে এসব কর্মসূচি নেওয়া হয়েছে। নিখোঁজদের মধ্যে শত শত জলবিদ্যুৎকেন্দ্রের শ্রমিক রয়েছেন। গভীর সুড়ঙ্গ থেকে তিন শ্রমিককে জীবিত উদ্ধারের পর অন্য নিখোঁজ শ্রমিকদের স্বজনদের মধ্যেও আশা বেড়েছে। শুক্রবার দুই নেপালি শ্রমিক এবং শনিবার একজন চীনা নাগরিককে উদ্ধার করা হয়।

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেট বলেন, স্থলপথে, আকাশপথে ও সুড়ঙ্গের ভেতরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। কাঠমান্ডুতে জড়ো হওয়া কয়েকটি পরিবারের সদস্য উদ্ধার তৎপরতা দ্রুত করার দাবি করেছেন। অস্ট্রেলীয় সুড়ঙ্গ উদ্ধার বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স অভিযানটিকে তাঁর দেখা সবচেয়ে কঠিন পরিস্থিতিগুলোর একটি বলে উল্লেখ করেছেন। বন্যা ও পাহাড়ধসে বহু জনপদ, সড়ক ও বাড়িঘর ধ্বংস হয়েছে।

08 Sep 26 1NOJOR.COM

বন্যার নিহতদের স্মরণে নেপালে শোক, ৫ হাজার ৫০০ জনের বেশি এখনো নিখোঁজ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।