নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ একাধিক অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে রোববার বিকেলে আটক করেছে পুলিশ। তাকে বসুন্ধরা এলাকার নিজ বাসা থেকে আটক করে প্রথমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় এবং পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে স্থানান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজিসহ পাঁচ থেকে ছয়টি অভিযোগ রয়েছে। এসব অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্যই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, অভিযোগগুলো এখনও তদন্তাধীন রয়েছে।
আটকের খবর ছড়িয়ে পড়ার পর সজীব দাবি করেন, তাকে গ্রেপ্তার করা হয়নি এবং বিষয়টি “গুজব ও ষড়যন্ত্র।” তার বাবা সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য কাউকে ডাকা বা নেওয়া হতে পারে, এটি স্বাভাবিক প্রক্রিয়া।
নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি এমপির ছেলে আটক, তদন্ত চলছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।