গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে তিনটি ককটেল ও তিনটি পেট্রোলবোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। শনিবার বিকেলে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়ার সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে অভিযানটি চালানো হয়। ভবনটি জিসান ফিলিং স্টেশন ও একটি ইটভাটার সংলগ্ন এলাকায় অবস্থিত। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের সিপিসি-৩-এর একটি আভিযানিক দল সেখানে যায়।
পরে ব্যাটালিয়নের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনটি ককটেল ও তিনটি পেট্রোলবোমা উদ্ধার করে। উদ্ধার করা বিস্ফোরকগুলো সাধারণ ডায়েরির মাধ্যমে সাদুল্লাপুর থানায় জমা দেওয়া হয়েছে।
গাইবান্ধার নির্মাণাধীন ভবন থেকে তিন ককটেল ও তিন পেট্রোলবোমা উদ্ধার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।