Web Analytics

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির অভিযোগে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ও জেএমসি বিল্ডার্সের সংশ্লিষ্টতার তদন্তে দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আমার দেশের প্রতিবেদনে বলা হয়েছে, জেএমসি বিল্ডার্সের অন্যতম মালিক ও প্রতিনিধি হিসেবে তিনি জালিয়াতির মাধ্যমে ব্যাংকটির শেয়ার কেনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, জেএমসি বিল্ডার্স এস আলমের মালিকানাধীন কোম্পানি হলেও শেয়ারের অধিকারী ছিলেন সাহাবুদ্দিন চুপ্পু। শেয়ার কেনার অর্থ এস আলমের দখলকৃত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে লুট করা হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

ভুয়া কোম্পানি জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে সাহাবুদ্দিন চুপ্পু ইসলামী ব্যাংকের পরিচালক এবং পরে ভাইস চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিএফআইইউর তদন্তে এসব তথ্য উঠে আসে এবং চুপ্পুসহ কোম্পানির অন্যদের অভিযুক্ত করা হয় বলে জানানো হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দুদককে নির্দেশ দেওয়া হয়েছে।

26 Jul 26 1NOJOR.COM

ইসলামী ব্যাংক শেয়ার জালিয়াতি অভিযোগ তদন্তে দুদককে হাইকোর্টের নির্দেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।