Web Analytics

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন এবং নতুন বিভাগ ও বিষয় চালুর আগে সরকারের অগ্রাধিকার, কর্মসংস্থানের সম্ভাবনা ও উদ্যোক্তা তৈরির সুযোগ বিবেচনার আহ্বান জানিয়েছেন। তিনি অপরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় অনুমোদনের সুপারিশ না করতে ইউজিসি চেয়ারম্যানকে পরামর্শ দেন। শুক্রবার সাভারের ব্র্যাক সিডিএমে ইউজিসির হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের দুই দিনব্যাপী উপাচার্য সংলাপের প্রথম দিনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক চাহিদা ও শ্রমবাজারের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় ও পাঠ্যক্রম নির্ধারণ করতে হবে। শুধু সনদ নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার উপযোগী করাও লক্ষ্য হওয়া উচিত। তিনি জানান, অর্থনৈতিক সংকটের মধ্যেও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং আগামী বছরগুলোতে তা পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

বক্তারা বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের সহযোগিতা, ব্যবহারিক গবেষণা, পাঠ্যক্রম হালনাগাদ এবং ক্যারিয়ার সহায়তা জোরদারের ওপর গুরুত্ব দেন। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান এবং নিয়োগদাতাদের দক্ষ জনবল পাওয়ার সংকট বড় চ্যালেঞ্জ। উচ্চশিক্ষার টেকসই রূপান্তরের জন্য ইউজিসি পাঁচ বছর মেয়াদি কৌশলপত্র প্রণয়ন করছে বলে তিনি জানান।

21 Aug 26 1NOJOR.COM

কর্মসংস্থান, উদ্যোক্তা ও শিল্পের চাহিদার সঙ্গে বিশ্ববিদ্যালয় পরিকল্পনা যুক্ত করার আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।