Web Analytics

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামের প্যারেড ময়দানে ইনকিলাব মঞ্চের আয়োজনে ‘মেহফিল-এ-ইনকিলাব’ নামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫টার মধ্যে মাঠ কানায় কানায় পূর্ণ হয় এবং সন্ধ্যা ৬টায় মূল অনুষ্ঠান শুরু হয়। নগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো তরুণ-তরুণী এতে অংশ নেন। তারা ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশে প্রতিবেশী দেশটির সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধেও স্লোগান দেন।

অনুষ্ঠানে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্যসচিব তাসনিম ঝুমা, অভিনেতা আসাদুজ্জামান আসাদ, রাকসুর সাবেক জিএস সালাউদ্দিন আম্মার, আহমাদ আতাউল্লাহ সালমান এবং জুলাই গণ-অভ্যুত্থানপন্থী বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। হাদিকে নিয়ে লেখা গান পরিবেশনের সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। আব্দুল্লাহ আল জাবের, তাসনিম ঝুমা, সালাউদ্দিন আম্মার, সালমান ও আসাদুজ্জামান আসাদকেও চোখের জল মুছতে দেখা যায়।

চট্টগ্রামের পাঞ্জেরী শিল্পীগোষ্ঠী, সালাউদ্দিন আম্মার ও সালমান ইসলামী সংগীত, জুলাইয়ের গান এবং ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক গান পরিবেশন করেন। আয়োজকেরা বলেন, ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সচেতনতা ও গণজোয়ার তৈরি করতে এই আয়োজন করা হয়েছে। তরুণীদের কণ্ঠকে একত্রিত করা এবং হাদি হত্যার বিচারের দাবিতে সরকারকে কঠোর বার্তা দেওয়াও তাদের উদ্দেশ্য।

09 Nov 26 1NOJOR.COM

চট্টগ্রামে সাংস্কৃতিক আয়োজনে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।