Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৯ আগস্ট চট্টগ্রাম সফরের অংশ হিসেবে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় যাবেন। সেখানে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, বয়োজ্যেষ্ঠ আলেমেদ্বীন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তাঁর দোয়া নেবেন। সফরে প্রধানমন্ত্রী চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকাও পরিদর্শন করবেন।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, জাতীয় সংসদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আল্লামা বাবুনগরী অতিথি হিসেবে অংশ নেন। পরে প্রধানমন্ত্রী ফোনে তাঁর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। আল্লামার দৌহিত্র মাওলানা আজিজুর রহমান জানান, রমজান শুরু হওয়া এবং বাবুনগর মাদ্রাসায় খতমে তারাবির দায়িত্ব থাকায় তাঁর পক্ষে ঢাকায় থাকা সম্ভব হয়নি। এরপর প্রধানমন্ত্রী নিজে ফটিকছড়িতে এসে সাক্ষাৎ ও দোয়া নেওয়ার আগ্রহ জানান।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে ফটিকছড়িতে উৎসাহ-উদ্দীপনা ও প্রস্তুতি চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিপ্যাড নির্মাণ, অনুষ্ঠানস্থল প্রস্তুত, সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং নিরাপত্তা জোরদারের কাজ শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

08 Aug 26 1NOJOR.COM

৯ আগস্ট ফটিকছড়িতে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া নেবেন প্রধানমন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।