Web Analytics

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) তাদের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন)-এর নাম ও পদবি ব্যবহার করে জাল প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা সম্পর্কে সতর্কবার্তা জারি করেছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসি দেশের সব সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি সংঘবদ্ধ চক্র ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের নগর এবং গ্রামের জীবনযাত্রার আধুনিকীকরণ’ শীর্ষক ভুয়া প্রকল্পের নামে প্রশিক্ষণ সংক্রান্ত জাল চিঠি ও নোটিশ ছড়াচ্ছে। এসব চিঠিতে ২৮ জুন ২০২৬ তারিখে প্রকাশিত একটি ভুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে ১০৪টি উপজেলার ৫২০টি বিদ্যালয়ে প্রশিক্ষণ দেওয়ার দাবি করা হয়েছে এবং নগদ অর্থ লেনদেনের ভুয়া হিসাব দেখানো হয়েছে।

বিসিসি স্পষ্ট করেছে যে তাদের সব প্রশিক্ষণ ও আর্থিক কার্যক্রম কেবল অনুমোদিত অফিসিয়াল প্রক্রিয়ায় সম্পন্ন হয় এবং কোনো প্রশিক্ষণার্থীর কাছ থেকে কোনো ফি নেওয়া হয় না। সংস্থাটি অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়েছে।

22 Jul 26 1NOJOR.COM

জাল প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে জনগণকে সতর্ক করল বিসিসি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।