Web Analytics

সৌদি আরবে বৃহস্পতিবার ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার দেশটিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি আরবের রাজকীয় আদালত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা করে যে শুক্রবার, ২০ মার্চ ২০২৬, শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে ঈদ উদযাপিত হবে।

এক মাস রোজা রাখার পর মুসলমানরা শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর পালন করেন। এটি মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যার তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার ৩০ রোজা পূর্ণ হবে এবং শনিবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। ফলে বাংলাদেশে ঈদ উদযাপন হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর।

20 Mar 26 1NOJOR.COM

চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে আজ ঈদুল ফিতর উদযাপন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।