Web Analytics

বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালানোর ইরানি দাবি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শুক্রবার ইরানের ছোড়া দুটি একমুখী আক্রমণকারী ড্রোন ভূপাতিত করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কোনো স্থাপনার ক্ষতিও হয়নি। আলজাজিরা জানিয়েছে, উভয় পক্ষের দাবিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইসলামি বিপ্লবী গার্ড কোর বলেছে, দক্ষিণ ইরানের টেলিযোগাযোগ স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হয়েছে। তাসনিমে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি একে ‘গুরুতর সতর্কবার্তা’ বলেছে এবং হরমুজ প্রণালিতে আকাশপথের উসকানি ও তেল চোরাচালান বন্ধের কথা উল্লেখ করেছে। ফার্সের প্রতিবেদনে রাডার স্থাপনাটি ধ্বংসের দাবি করা হয়।

ইরনার সরকারি সূত্রভিত্তিক প্রতিবেদনে এর আগে হরমোজগান প্রদেশের সিরিক শহরে ‘শত্রুপক্ষের গোলাবর্ষণের’ কথা বলা হয়। রয়টার্সের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুর পর উপসাগরীয় কোনো দেশে মার্কিন সামরিক স্থাপনায় এটি ইরানের প্রথম হামলার দাবি। সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ কঠোরভাবে কার্যকর রাখা হবে।

14 Nov 26 1NOJOR.COM

বাহরাইনে রাডার হামলার দাবি নাকচ করে দুটি ড্রোন ভূপাতিতের কথা বলল যুক্তরাষ্ট্র

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।