Web Analytics

ককরোচ জনতা পার্টির বা সিজেপির যন্তর মন্তরের কর্মসূচিতে যোগ দেওয়ার আগে শনিবার গুরুগ্রামের বাড়ি থেকে তুলে নেওয়াকে ‘অপহরণ’ বলে অভিযোগ করেছেন ইউটিউবার ধ্রুব রাঠি। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে তিনি জার্মানি থেকে ভারতে এসেছিলেন। গভীর রাতে ছাড়া পাওয়ার পর রোববার ভিডিওবার্তায় ঘটনার বিবরণ দেন তিনি।

ধ্রুবের দাবি, সকাল ৭টা নাগাদ সাধারণ পোশাকের কয়েকজন ব্যক্তি তাঁর মাকে ধাক্কা দিয়ে বাড়িতে ঢোকেন এবং সরাসরি তাঁর শোয়ার ঘরে যান। ঘুম ভাঙার পর কিছু বলার বা করার সুযোগ পাননি তিনি, জুতো পরার সময়ও দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর। তাঁকে টানতে টানতে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় এবং হাতে-পায়ে সামান্য চোট লাগে বলেও তিনি জানান।

পুলিশ তাঁকে কোথায় আটকে রেখেছিল, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। ধ্রুবের দাবি, তাঁকে এক থানা থেকে অন্য থানায় নেওয়া হয়, বাড়ি বা আইনজীবীকে ফোন করতে দেওয়া হয়নি এবং ফোন কেড়ে নেওয়া হয়েছিল। ২২ থেকে ২৩ ঘণ্টা আটকে রাখার অভিযোগও করেন তিনি। ছাড়া পাওয়ার পর অন্তত ১৫ জন তাঁকে নজরে রাখছেন বলে অভিযোগ করেছেন ধ্রুব। ভারতীয় নাগরিকত্বের প্রশ্নে তিনি নিজের ভারতীয় পাসপোর্টও দেখান এবং সোনম ওয়াংচুককে ধন্যবাদ জানান।

12 Oct 26 1NOJOR.COM

আটকের পর অপহরণ ও নজরবন্দি করে রাখার অভিযোগ করলেন ধ্রুব রাঠি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।