Web Analytics

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম অভিযোগ করেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে শেখ হাসিনা ও দলটির সংসদ সদস্যরা দেশের সম্পদ লুটপাট করেছেন এবং এখন ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ বলেন, লুটপাটের অর্থ ও দেশের সম্পদ ব্যবহার করে অভিযুক্তরা বিদেশে প্রাসাদ তৈরি করেছেন। অতীতে এত পূজামণ্ডপে কখনো পূজা উদযাপিত হয়নি উল্লেখ করে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, দেশে আওয়ামী লীগের ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।

আইপিইউর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের চেয়ারম্যান নির্বাচিত হওয়াকে বাংলাদেশের জন্য সম্মান বলে উল্লেখ করেন হাফিজ। তিনি বলেন, তানজানিয়ায় ১৬৭ দেশের সংসদ সদস্যদের সম্মেলনে তাঁকে এ পদে নির্বাচিত করা হয়েছে এবং এর আগে বাংলাদেশ থেকে কেউ এ পদে নির্বাচিত হননি। অনুষ্ঠানে তিনি লালমোহনের ১৫০ জন অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।

21 Oct 26 1NOJOR.COM

স্পিকার হাফিজের অভিযোগ, ভারতে বসে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।