মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কালবৈশাখী ঝড়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের একাধিক স্থানে বড় গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছোট দারোগাহাট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে গাছ পড়ে চট্টগ্রামমুখী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে শত শত যানবাহন আটকা পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কুমিরা হাইওয়ে পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। ঝড়ে বিদ্যুৎ লাইনের ক্ষতি হওয়ায় এলাকায় বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়। বিদ্যুৎ বিভাগ জানায়, জরুরি ভিত্তিতে মেরামত কাজ চালিয়ে রাতের মধ্যে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, প্রতি বছর কালবৈশাখী মৌসুমে এ ধরনের ঝড়ে মহাসড়কে গাছ পড়ে দুর্ঘটনা ও যানজটের সৃষ্টি হয়। প্রশাসন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ ও দুর্যোগ মোকাবিলায় দ্রুত সাড়া প্রদানের ব্যবস্থা জোরদার করা হবে।
কালবৈশাখীতে সীতাকুণ্ডে মহাসড়ক বন্ধ ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।