চীনের আদালত দুর্নীতির অভিযোগে সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে ও লি শাংফুকে মৃত্যুদণ্ড দিয়েছে। তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, তাদের সাজা দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে, যা সাধারণত পরবর্তীতে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরের সুযোগ রাখে। বৃহস্পতিবার ঘোষিত এই রায় চীনের সামরিক বাহিনীতে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের কঠোরতা আরও স্পষ্ট করেছে।
২০১২ সালে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রযন্ত্র ও সামরিক বাহিনীতে ব্যাপক দুর্নীতি দমনে অভিযান শুরু করেন। পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু। ২০২৩ সালে এই অভিযান চীনের অভিজাত রকেট ফোর্স পর্যন্ত বিস্তৃত হয়, যা পারমাণবিক ও প্রচলিত ক্ষেপণাস্ত্র তদারকির দায়িত্বে রয়েছে।
বিশ্লেষকদের মতে, সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে এমন কঠোর রায় শি জিনপিংয়ের সামরিক কাঠামোর ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতির প্রতিফলন।
দুর্নীতির দায়ে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড, দুই বছরের স্থগিতাদেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।