Web Analytics

সাম্প্রতিক টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বান্দরবানের লামা উপজেলার দুই হাজার পরিবারকে মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উপজেলার সাত ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চাউল, ডাল, পেঁয়াজ ও তেল বিতরণ করা হয়। উপজেলা ও পৌর বিএনপির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাবেদ রেজা।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। সহায়তা পাওয়া আলী আকবর, বানু বেগম ও লুনা আক্তারসহ অনেকে জানান, পাহাড়ধস ও ঢলে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে এবং খাদ্যসংকটে ভুগছে। এমন সময়ে বিএনপির এই সহায়তা তাদের জন্য বড় আশীর্বাদ হিসেবে এসেছে।

লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব এবং এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও চলবে।

17 Jul 26 1NOJOR.COM

লামায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারকে সহায়তা দিল বিএনপি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।