Web Analytics

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষের পর ইন্টার্নরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। মঙ্গলবার রাতে মেডিসিন ওয়ার্ডে ঘটনাটি ঘটে। অ্যাজমা জটিলতায় চিকিৎসাধীন সদর উপজেলার রাজাপুর এলাকার ৫৫ বছর বয়সী আব্দুল মালেকের মৃত্যুর পর বিরোধ শুরু হয়। উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হওয়ার দাবি করা হয়েছে।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে দাবি করে স্বজন ও কয়েকজন বহিরাগত হামলা চালান। এতে ইন্টার্ন ও মিড-লেভেলের ছয় চিকিৎসক আহত হন এবং তিনজনের হাতের হাড় ভেঙেছে বলে তারা দাবি করেন। স্বজনদের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়ার পর রোগীর মৃত্যু হয়; এ নিয়ে জানতে চাইলে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। তাদের সঙ্গে থাকা ছয়জনকে মারধর করে কয়েক ঘণ্টা আটকে রাখার অভিযোগও করেন তারা।

হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ জানান, সিনিয়র ও মিড-লেভেলের চিকিৎসক দিয়ে সেবা চালু রাখা হয়েছে। পুলিশ ছয়জনকে উদ্ধার করে; চারজন হাসপাতালে চিকিৎসাধীন এবং দুজন থানায় নেওয়া হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। রোগীর মৃত্যুর কারণ বা চিকিৎসায় অবহেলা ছিল কি না, তা তদন্তের পর নিশ্চিত হবে।

02 Sep 26 1NOJOR.COM

রোগীর মৃত্যু ঘিরে সংঘর্ষের পর বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।