রবিবার বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে দুই নারী শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতরা হলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)। ঝড়-বৃষ্টির মধ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন। বজ্রপাতের পর অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও সহপাঠী আগলিনা জানান, বজ্রপাতের সময় তারা অপরাজেয় বাংলা এলাকায় ছিলেন এবং হঠাৎ বজ্রাঘাতে সুফিয়া ও ফারাহ আহত হন। পরে দ্রুত তাদের ঢামেক হাসপাতালের নতুন ভবনের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত দুই শিক্ষার্থী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঢাবিতে বজ্রপাতে ইস্ট ওয়েস্টের দুই শিক্ষার্থী আহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।