Web Analytics

বন্ধ কলকারখানা চালু, কৃষি উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ৪১ হাজার কোটি টাকা দেবে বাণিজ্যিক ব্যাংকগুলো এবং ১৯ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন করবে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহক পর্যায়ে সুদের হার হবে ৭ শতাংশ, যার মধ্যে সরকার ৬ শতাংশ ভর্তুকি দেবে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে ২৫ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে। শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাকুর রহমান এ ঘোষণা দেন।

গভর্নর জানান, গত তিন বছরে জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশ থেকে কমে ৩ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। গার্মেন্টস, টেক্সটাইল, সিরামিক, তথ্যপ্রযুক্তি ও উৎপাদন খাত বড় ধাক্কা খেয়েছে। প্রণোদনা প্যাকেজে বন্ধ শিল্প ও সেবা খাতে ২০ হাজার কোটি, কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ১০ হাজার কোটি এবং রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া সৃজনশীল ও পরিবেশবান্ধব বিনিয়োগেও অর্থায়ন করা হবে।

তিনি বলেন, অতীতের মতো নয়ছয় ঠেকাতে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইচ্ছাকৃত ঋণখেলাপিরা এ তহবিল থেকে ঋণ পাবেন না। এ স্কিমের অর্থ ব্যাংক খাত থেকেই আসবে, নতুন টাকা ছাপানোর কোনো সুযোগ নেই।

24 May 26 1NOJOR.COM

অর্থনীতি চাঙা ও ২৫ লাখ কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।