Web Analytics

দক্ষিণ লেবাননে সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলি ক্ষেপণাস্ত্রে রুশ আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরটি’র দুই সাংবাদিক আহত হয়েছেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার আল-কাসমিয়া ব্রিজের কাছে স্থানীয় একটি সামরিক ঘাঁটির অদূরে এই হামলা ঘটে। আহতরা হলেন আরটি’র প্রতিনিধি স্টিভ সুইনি ও ক্যামেরাম্যান আলী রিদা। আরটি তাদের ওয়েবসাইটে ঘটনাটি নিশ্চিত করেছে।

আলী রিদা অভিযোগ করেছেন, সাংবাদিকদের ইউনিফর্ম ও পরিচয়পত্র দৃশ্যমান থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে তাঁদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্টিভ সুইনি ক্যামেরার সামনে কথা বলার সময় তাঁর পেছনে প্রায় ১০ মিটারের কম দূরত্বে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। বিস্ফোরণের পর চারপাশ ধোঁয়ায় ঢেকে যায় এবং সুইনি নিচু হয়ে প্রাণ বাঁচান।

পরে এক ভিডিও বার্তায় রিদা জানান, তাঁরা দুজনেই ভালো আছেন। এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

20 Mar 26 1NOJOR.COM

দক্ষিণ লেবাননে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রে আরটি’র দুই সাংবাদিক আহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।