Web Analytics

বরিশালের উজিরপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর মোবারক হাওলাদার (৬০) নামের এক ব্যক্তির লাশ সন্ধ্যা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ শিকারপুর এলাকায় মোশাররফ দফাদারের বাড়ির সামনে নদীর পাড়ে কলমী শাক তুলতে গিয়ে স্থানীয়রা পানিতে ভাসমান মরদেহটি দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে উজিরপুর মডেল থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবারের সদস্যরা পরে মরদেহটি শনাক্ত করেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মুন্ডপাশা গ্রামের বাসিন্দা মোবারক হাওলাদার দুই দিন আগে নিখোঁজ হন। তিনি বাহেরচর গ্রামের মৃত ওয়াহেদ হাওলাদারের ছেলে এবং দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে জমি কিনে বসতবাড়ি নির্মাণ করেন। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছিলেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম জানান, মৃত্যুর কারণ তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

26 Feb 26 1NOJOR.COM

উজিরপুরে সন্ধ্যা নদী থেকে নিখোঁজ প্রবাস ফেরত ব্যক্তির লাশ উদ্ধার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।