ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে মার্কিন ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে। মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে শুরু হওয়া বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রাখতে ভিসাসেবা-সংক্রান্ত সময়সূচিতে এই পরিবর্তন আনা হচ্ছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এ তথ্য জানান, তবে স্থগিতাদেশের মেয়াদ বা প্রশিক্ষণের বিস্তারিত প্রকাশ করা হয়নি।
পররাষ্ট্র দপ্তর বলেছে, এই প্রশিক্ষণের লক্ষ্য হলো এমন ভিসাপ্রার্থী শনাক্তে কনস্যুলার কর্মকর্তাদের সহায়তা করা, যাঁরা যুক্তরাষ্ট্রের সরকারি জনকল্যাণমূলক সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। একই সঙ্গে আবেদনকারীদের সামগ্রিক ও ধারাবাহিক মূল্যায়ন নিশ্চিত করাও এর উদ্দেশ্য। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, বিভিন্ন দূতাবাস ও কনস্যুলেটে সাক্ষাৎকার নির্ধারিত থাকা অভিবাসী ভিসাপ্রার্থীদের ই-মেইলে পুনর্নির্ধারণের কথা জানানো হয়েছে।
সিদ্ধান্তটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসননীতি কঠোর করার প্রেক্ষাপটে এসেছে। গত শুক্রবার এক মার্কিন বিচারক বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের একটি নীতি বাতিল করেন। আদালতের মতে, ওই নীতি কার্যকর করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছিলেন। মানবাধিকার সংগঠনগুলো প্রশাসনের কঠোর পদক্ষেপকে বৈষম্যমূলক বলে সমালোচনা করেছে।
কনস্যুলার প্রশিক্ষণের কারণে বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িক স্থগিত যুক্তরাষ্ট্রের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।