Web Analytics

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান অধ্যুষিত অঙ্গরাজ্য টেক্সাসে সিনেট আসনে ঐতিহাসিক জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। এনবিসি নিউজের পূর্বাভাস অনুযায়ী, তিনি রিপাবলিকান প্রার্থী ও অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে পরাজিত করেছেন। এ ফলের মধ্য দিয়ে আসনটিতে প্রায় তিন দশকের রিপাবলিকান আধিপত্যের অবসান ঘটল।

টালারিকোর নির্বাচনি প্রচারে সম্পদের বৈষম্য, দুর্নীতি এবং ক্ষমতাসীনদের জবাবদিহির বিষয়গুলো গুরুত্ব পায়। ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি সাধারণ মানুষের অর্থনৈতিক স্বার্থের কথা তুলে ধরে তিনি বাম-ডান বিভাজনের বদলে ধনী ও সাধারণ মানুষের ব্যবধানকে মূল ইস্যু করেন। অন্যদিকে, প্যাক্সটন ব্যক্তিগত ও রাজনৈতিক বিতর্কে চাপে ছিলেন। ২০২৩ সালে দুর্নীতির অভিযোগে রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও পরে অঙ্গরাজ্যের সিনেটে তিনি খালাস পান।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন ও ইলন মাস্কের বিপুল অর্থায়ন পেয়েও প্যাক্সটন জয় নিশ্চিত করতে পারেননি। টালারিকোর বিরুদ্ধে প্রায় ১৬৮ কোটি ডলারের বিজ্ঞাপন ও নানা আক্রমণ চালানো হয়। টালারিকো তরুণ, লাতিনো ও স্বতন্ত্র ভোটারের সমর্থন পান; বারবারা বুশ ও নিল বুশসহ কয়েকজন প্রভাবশালী রিপাবলিকানও তাঁর পাশে দাঁড়ান। বিশ্লেষকদের মতে, ফলটি ট্রাম্প ও মাগা আন্দোলনের জন্য বড় রাজনৈতিক ধাক্কা।

04 Nov 26 1NOJOR.COM

জেমস টালারিকোর জয়ে টেক্সাস সিনেট আসনে প্রায় তিন দশকের রিপাবলিকান আধিপত্যের অবসান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।