মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘকে ‘অকাজের’ সংস্থা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, গাজায় যুদ্ধ বন্ধ ও উপত্যকার পুনর্গঠনের জন্য প্রস্তাবিত ‘শান্তি বোর্ড’ জাতিসংঘের বিকল্প হতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, জাতিসংঘ খুব একটা কার্যকর নয় এবং তিনি কখনো যুদ্ধ মীমাংসার জন্য তাদের কাছে যাওয়ার কথা ভাবেননি।
ট্রাম্প জানান, বিশ্বনেতাদের নিয়ে গঠিত এই ‘শান্তি বোর্ড’-এর চেয়ারম্যান তিনি নিজেই থাকবেন এবং অনির্দিষ্টকালের জন্য এই পদে থাকবেন। এমনকি প্রেসিডেন্টের মেয়াদ শেষ হলেও তিনি এই দায়িত্ব পালন করবেন। বোর্ডে এক বিলিয়ন ডলার দিলে স্থায়ী সদস্যপদ দেওয়া হবে। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইতোমধ্যে এতে যোগদানের ঘোষণা দিয়েছে। ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্বের শক্তিধর দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানাচ্ছেন।
এই উদ্যোগের লক্ষ্য যুদ্ধবিধ্বস্ত গাজার শাসন ও পুনর্গঠন কার্যক্রম তদারকি করা এবং শান্তি প্রতিষ্ঠার নতুন আন্তর্জাতিক কাঠামো গঠন করা।
গাজা পুনর্গঠনে জাতিসংঘের বিকল্প হিসেবে ‘শান্তি বোর্ড’ গঠনের ঘোষণা ট্রাম্পের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।