Web Analytics

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী মঙ্গলবার কক্সবাজারে দুটি নতুন সীমান্ত চৌকি (বিওপি) উদ্বোধন করেছেন। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সেন্টমার্টিন বিওপি ও নবনির্মিত সী-বিচ বিওপি উদ্বোধনের বিষয়টি বুধবার নিশ্চিত করেন ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. হানিফুর রহমান।

বিজিবির তথ্যমতে, সেন্টমার্টিন বিওপিতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সৈনিক লাইন নির্মাণ করা হয়েছে, যা সদস্যদের নিরাপত্তা, কর্মদক্ষতা, মনোবল ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। টেকনাফের লেঙ্গুরবিলে নির্মিত সী-বিচ বিওপিতেও আধুনিক স্থাপত্যশৈলী ও প্রয়োজনীয় সুবিধা সংযোজন করা হয়েছে, যা সীমান্ত নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে।

বিজিবি জানিয়েছে, নতুন এই বিওপিগুলোর মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় আরও গতিশীলতা ও কার্যকারিতা আসবে। ২০১৯ সালের এপ্রিল মাসে দ্বীপে বিজিবি পুনরায় মোতায়েনের পর এবার বিওপি উদ্বোধনের মধ্য দিয়ে এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলো।

28 Jan 26 1NOJOR.COM

কক্সবাজারে সীমান্ত নিরাপত্তা জোরদারে সেন্টমার্টিন ও সী-বিচ বিওপি উদ্বোধন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।