Web Analytics

বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জাতীয় সংসদে জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, এ ধরনের মামলা প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শুরু হয়েছিল এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তা আরও গতিশীল ও কার্যকর করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

তৃণমূল পর্যায় থেকে মামলা যাচাই-বাছাইয়ের জন্য ৫ মার্চ ২০২৬ জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে জেলা পর্যায়ে চার সদস্যের কমিটি গঠন করা হয় বলে জানান মন্ত্রী। এসব কমিটি প্রত্যাহারের আবেদন, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফাইড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে।

কমিটিগুলো মামলা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, জনস্বার্থে তা চালানোর প্রয়োজন আছে কি না এবং মামলা চললে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে কি না বিবেচনা করে সুপারিশ দেয়। জেলা কমিটির সুপারিশ পরীক্ষা ও প্রত্যাহার কার্যক্রম সমন্বয়ের জন্য ৮ মার্চ ২০২৬ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। নতুন আবেদন ও সুপারিশে কোনো মামলা রাজনৈতিক হয়রানিমূলক প্রমাণিত হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

10 Nov 26 1NOJOR.COM

রাজনৈতিক হয়রানির অভিযোগে ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের কথা জানালেন আইনমন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।