পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের মানবিক সুযোগ-সুবিধা এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে অস্ট্রেলীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন অস্ট্রেলিয়ার সাত সাবেক ক্রিকেট অধিনায়ক। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংকে পাঠানো যৌথ চিঠিতে তারা ইমরান খানের স্বাস্থ্য, নিরাপত্তা, চিকিৎসাসেবা, আইনি সহায়তা ও পরিবারের সঙ্গে যোগাযোগ নিয়ে উদ্বেগ জানান।
চিঠিতে স্বাক্ষর করেছেন অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ। তারা বলেছেন, এ উদ্যোগের কোনো রাজনৈতিক বা কূটনৈতিক উদ্দেশ্য নেই এবং ইমরান খানের বিরুদ্ধে চলমান আইনি বা রাজনৈতিক মামলার বিষয়ে তারা কোনো পক্ষ নিচ্ছেন না। তবে কারাবন্দি যেকোনো ব্যক্তির সঙ্গে আচরণকে তারা মানবতার মৌলিক বিষয় হিসেবে উল্লেখ করেছেন।
চিঠিতে ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার কথা তুলে ধরে স্বাধীন মেডিকেল বোর্ড গঠনের দাবি জানানো হয়। আদালতের নির্দেশ অনুসারে অবিলম্বে পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে। এর আগে ২৩ আগস্ট ২২ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়ে ৭৩ বছর বয়সি ইমরান খানের চিকিৎসা নিশ্চিতের আবেদন করেছিলেন।
ইমরান খানের কারাগারের চিকিৎসা ও মানবিক সুযোগ নিশ্চিতের আবেদন সাত সাবেক অধিনায়কের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।