Web Analytics

রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবন ‘লাল বাড়ি’-তে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘জুলাই এখনও শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী চলছে। ৭ আগস্ট ২০২৬ এ প্রদর্শনী দেখতে যান এনসিপির কয়েকজন নেতা। তাদের সঙ্গে ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

প্রদর্শনীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন স্তরের নেতারাও উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে সারজিস আলম স্লোগান দেন এবং জামায়াত নেতারা তাতে সুর মেলান। তারা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ এবং ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’সহ বিভিন্ন স্লোগান দেন।

প্রদর্শনী শেষে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে দিল্লিতে বসে ফ্যাসিস্ট সরকার সংবাদ সম্মেলন করার সুযোগ পেয়েছে। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ‘হ্যাঁ’ ভোটের রায় বর্তমান সরকার চুরি করেছে। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না বলেও তিনি মন্তব্য করেন।

08 Aug 26 1NOJOR.COM

লাল বাড়ির প্রদর্শনীতে সারজিসের স্লোগানে জামায়াত নেতাদের অংশগ্রহণ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।