চলতি অর্থবছরের আওতায় সরকার আগামী ৩ মে থেকে ধান, চাল ও গম সংগ্রহ শুরু করবে, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, এবার বোরো ধানের দাম কেজিপ্রতি ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতব চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এফপিএমসি সভায় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, বোরো ধানের লক্ষ্যমাত্রা ৫ লাখ মেট্রিক টন, সিদ্ধ চাল ১২ লাখ মেট্রিক টন, আতব চাল ১ লাখ মেট্রিক টন এবং গম ৫০ হাজার মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। ধান ও গম সংগ্রহ শুরু হবে ৩ মে থেকে এবং চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে সরকারি গুদামে ১৭ থেকে ১৮ লাখ টন চাল মজুদ রয়েছে। দেশে গমের মোট চাহিদা ৮০ লাখ মেট্রিক টন, যার মধ্যে ৭০ থেকে ৭২ লাখ মেট্রিক টন উৎপাদিত হয় এবং বাকি ৮ লাখ মেট্রিক টন জি-টু-জি পদ্ধতিতে আমদানি করা হয়।
৩ মে থেকে ধান, চাল ও গমের নতুন ক্রয়মূল্য নির্ধারণ করল বাংলাদেশ সরকার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।