২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্টতার কারণে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এই আদেশ দেয়। ট্রাইব্যুনাল সুবিধাজনক সময়ে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছে।
এদিন সকালে সেনা কারাগার থেকে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন তার গ্রেপ্তার দেখানো ও জিজ্ঞাসাবাদের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে এবং ওই দিন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এই সময় মোজাফফর সেনা কারাগারেই থাকবেন, তবে জিজ্ঞাসাবাদের সময় তাকে ট্রাইব্যুনালের সেইফ হাউসে আনা যাবে।
এর আগে ২১ জুলাই প্রসিকিউশন প্রোডাকশন ওয়ারেন্টে হাজিরের আবেদন করলে ট্রাইব্যুনাল আজকের দিনটি নির্ধারণ করেছিল।
মানবতাবিরোধী অপরাধে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।