Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আগামী শনিবার রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করবে। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এই সমাবেশ আহ্বান করা হয়েছে। ঐতিহাসিক মাদরাসা ময়দানে দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ১১ দলীয় ঐক্যের শীর্ষ ও স্থানীয় নেতা এবং বিরোধী দলের সংসদ সদস্যরাও বক্তব্য রাখবেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে সমাবেশ সফল করার প্রস্তুতি চলছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি উত্তরাঞ্চলের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

গত ৩০ এপ্রিল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর এই সমাবেশের মধ্য দিয়ে ১১ দলীয় ঐক্যের আন্দোলন শুরু হবে। পরবর্তী সময়ে চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হবে এবং আগামী অক্টোবরে ঢাকায় মহাসমাবেশের আয়োজন করা হবে বলে জানিয়েছেন সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

15 May 26 1NOJOR.COM

গণভোট বাস্তবায়ন ও পানির দাবিতে শনিবার রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।