Web Analytics

অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইসরাইলি বাহিনী ৩৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে আলজাজিরা জানায়, জেনিনে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। মাসাফের ইয়াত্তার খিরবেত জাওয়াইয়া গ্রাম থেকে আটক করা হয় ১৪ জনকে। হেবরন, নাবলুস ও জেরুজালেমেও গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

ফিলিস্তিনের কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় কৃষক ও তাদের জমি লক্ষ্য করে ১৭টি হামলা নথিভুক্ত হয়েছে। জলপাই সংগ্রহের মৌসুমে এসব ঘটনায় কৃষকদের জমিতে যেতে বাধা দেওয়া, ফসল ও কৃষি সরঞ্জাম চুরি, জলপাইগাছ ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া, হুমকি এবং গুলি চালানোর অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জলপাই সংগ্রহের সময় ফিলিস্তিনি কৃষক ও তাদের জমিতে ইসরাইলি বাহিনী এবং বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। বুধবার পশ্চিম তীরে কৃষকদের জলপাই সংগ্রহে সহায়তা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক কংগ্রেস প্রার্থী ব্র্যাড ল্যান্ডারকে ইসরাইলি বাহিনী সাময়িকভাবে আটক করে। এ ঘটনায় আন্তর্জাতিক উদ্বেগ ও নিন্দা আরও জোরালো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

23 Oct 26 1NOJOR.COM

পশ্চিম তীরে ৩৬ ফিলিস্তিনি গ্রেপ্তার, জলপাইচাষিদের ওপর হামলার অভিযোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।