Web Analytics

টয়োটা বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের প্রতি তাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং দেশের অটোমোবাইল শিল্পের বিকাশে অবদান রাখার পরিকল্পনার কথা জানিয়েছে। টয়োটা টুসো করপোরেশন ও টয়োটা বাংলাদেশ লিমিটেডের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে টয়োটার ভবিষ্যৎ পরিকল্পনা ও ভাবনা তুলে ধরে।

প্রতিনিধিদলে ছিলেন টয়োটা টুসো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি, মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা, টয়োটা টুসো এশিয়া প্যাসিফিকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আকিও ওগাওয়া এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং। সাক্ষাতে বাংলাদেশে টয়োটার ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশে কার্যক্রম বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, কার্যক্রম সম্প্রসারণে নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সরকার টয়োটার পরিকল্পনাকে ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যৎ বিনিয়োগ ও উদ্যোগ বাস্তবায়নে নীতিগত সহায়তা ও অনুকূল পরিবেশ তৈরির প্রস্তুতির কথা জানিয়েছে। অটোমোবাইল খাতের সম্ভাবনা এগিয়ে নিতে সরকার ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় টয়োটা বাংলাদেশ।

09 Oct 26 1NOJOR.COM

কর্মসংস্থান, প্রযুক্তি হস্তান্তর ও অটোমোবাইল শিল্প বিকাশে কার্যক্রম বাড়াতে চায় টয়োটা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।