চীনের ইউনান প্রাদেশিক সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এবং কুনমিং বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল রোববার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে। তিন দিনব্যাপী বৈজ্ঞানিক সভা ও কর্মশালার অংশ হিসেবে সফরটি হয়। এ সময় বিএমইউ ও চীনা প্রতিনিধিদের দ্বিপক্ষীয় বৈঠকে চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবায় সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
চীনের কমিউনিস্ট পার্টির স্থায়ী কমিটির সদস্য ঝাও জুনমিন স্বাস্থ্য খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের আশা প্রকাশ করেন। কুনমিং বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ইউ কিয়াং বলেন, দুই বিশ্ববিদ্যালয়ের স্বাক্ষরিত সমঝোতা স্মারক একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার ভিত্তি তৈরি করেছে। এর আওতায় শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, গবেষণা, প্রশিক্ষণ ও অন্যান্য একাডেমিক কর্মকাণ্ডে সহযোগিতার সুযোগ রয়েছে।
বিএমইউর উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ উচ্চতর চিকিৎসা শিক্ষা, বিশেষায়িত সেবা, চিকিৎসক প্রশিক্ষণ ও গবেষণায় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন। অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম কিডনি প্রতিস্থাপন, মিনিমালি ইনভেসিভ সার্জারি ও আধুনিক রোগ নির্ণয় প্রযুক্তিসহ বাংলাদেশের স্বাস্থ্য খাতের অগ্রগতি উপস্থাপন করেন। উভয় পক্ষ সহযোগিতা সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করে।
স্বাস্থ্য, গবেষণা ও চিকিৎসা শিক্ষায় সহযোগিতা বাড়াতে বিএমইউতে চীনা প্রতিনিধিদলের আলোচনা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।