ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, প্রতিবন্ধিতা যেন কারও স্বপ্ন, সম্ভাবনা ও এগিয়ে যাওয়ার পথে বাধা না হয়। মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশীজন সংগঠনগুলোর আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সমাজের সব পর্যায়ে তাদের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি বলেন, উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছালেই রাষ্ট্র ও সমাজের উন্নয়ন অর্থবহ ও টেকসই হয়। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বিচ্ছিন্ন অংশ নন; তারা নাগরিক ও উন্নয়নযাত্রার অবিচ্ছেদ্য অংশ। তাদের করুণা নয়, অধিকার; অনুকম্পা নয়, সমান সুযোগ; দয়া নয়, মর্যাদা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
ফরিদা খানম শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও সব ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিতের ওপর জোর দেন। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে সিদ্ধান্ত তাদের সঙ্গে নিয়েই নিতে হবে এবং আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন জরুরি। সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, গণপরিবহন, ফুটপাত ও বিনোদনকেন্দ্রসহ জনসাধারণের ব্যবহারের সব স্থাপনায় সার্বজনীন প্রবেশগম্যতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিবন্ধী ব্যক্তিদের সমান অধিকার, সুযোগ ও সার্বজনীন প্রবেশগম্যতা নিশ্চিতের আহ্বান ডিসির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।