Web Analytics

তৃতীয় দিনের ব্যাটিং ধসের পর বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১০৬ রানের লিড নিয়ে চতুর্থ দিনে ব্যাটিং শুরু করলেও প্রথম ওভারেই ওয়ারিক্যানের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে আউট হন জাকের। মুমিনুলের কনকাশন সাব হিসেবে খেলা এই ব্যাটার করেন ২২ রান।

জাকেরকে দ্রুত হারালেও বাংলাদেশ তাদের লিড ১৬৯ রান পর্যন্ত নিতে পেরেছিল। এতে বড় অবদান রাখেন অফ স্পিনার নাঈম হাসান, যিনি ক্যারিয়ারের প্রথম ফিফটি করে ৫২ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই ইনিংসে চেজ ৫ উইকেট এবং ওয়ারিক্যান ৪ উইকেট নেন। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা নেন ৯ উইকেট।

লক্ষ্য তাড়ায় বাংলাদেশের বোলাররা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের ওপর চাপ তৈরি করতে পারেননি। শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ একটি করে উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের জয়ের প্রধান কারিগর ছিলেন কিং, যিনি ৮১ রানে অপরাজিত থাকেন। ওপেনিং সঙ্গী ক্যাম্পবেল করেন ৪৯ রান এবং কেভম হজ ৩১ রানে অপরাজিত থাকেন।

01 Nov 26 1NOJOR.COM

কিংয়ের অপরাজিত ৮১ রানে বাংলাদেশকে ৮ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।