Web Analytics

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের রাঢ়ি বাড়ি এলাকায় ব্রিজ থেকে খালে পড়ে মালিহা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। কাইচকুড়ি এলাকার মুকুল হাওলাদারের মেয়ে মালিহাকে পরে মুন্সি বাড়ির ঘাট এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মালিহা ভাই-বোনদের সঙ্গে উঠানে খেলছিল। একপর্যায়ে তারা সবাই দৌড়ে বাড়ির পাশের একটি ব্রিজে ওঠে। ব্রিজটিতে হাতল না থাকায় মালিহা হঠাৎ নিচের খালে পড়ে যায়। তার খালাতো ভাই আব্দুল্লাহ দৌড়ে বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা খালের পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন।

সিড্যা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রুবেল বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং ফায়ার সার্ভিসকে জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধার করেন। ডামুড্যা থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ ঘটনাটি জেনেছে এবং খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

06 Sep 26 1NOJOR.COM

ডামুড্যায় হাতলবিহীন ব্রিজ থেকে খালে পড়ে তিন বছরের মালিহার মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।