Web Analytics

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ২০২৬ সালে সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাদের ২৬ জন সদস্য সাংবাদিক-লেখককে সম্মাননা দিয়েছে। মঙ্গলবার সকালে ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় তাদের উত্তরীয়ও পরিয়ে দেওয়া হয়।

বক্তারা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল লেখালেখিতে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তাদের মতে, সাংবাদিকদের সাহিত্যচর্চায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনের নেতারা সদস্যদের মধ্যে সাহিত্যচর্চার বিকাশ এবং নতুন লেখক তৈরিতে এই উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী। অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান আস্থা মিডিয়া লিমিটেডের প্রতিনিধিরা, শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং ডিআরইউর বিভিন্ন সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।

17 Nov 26 1NOJOR.COM

সাহিত্য ও সৃজনশীল কাজের জন্য ডিআরইউর ২৬ সাংবাদিক সদস্য সম্মানিত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।