প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ আমাদের সবার দেশ এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে এটি সকল মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি হওয়া উচিত। শুক্রবার (২৩ জানুয়ারি) সরস্বতী পূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন এবং হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাণীতে ড. ইউনূস বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছে। তিনি উল্লেখ করেন, হিন্দু ধর্মমতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক, যিনি মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষা যেন কেবল ব্যক্তিগত উন্নতির জন্য নয়, সমাজের কল্যাণের জন্যও ব্যবহৃত হয়।
প্রধান উপদেষ্টা হিন্দু ধর্মাবলম্বীসহ বাংলাদেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
সরস্বতী পূজায় ঐক্য ও সম্প্রীতির আহ্বান জানালেন ড. ইউনূস
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।