সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১৪৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব বাতিল ফ্লাইটে ২২ হাজার ২৪১ জন যাত্রী ছিলেন। মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাঠানো তথ্যে এ তথ্য জানানো হয়।
বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৬৯টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১১টি ফ্লাইট রয়েছে।
ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ট্রানজিট ফ্লাইটও বাতিল হয়েছে।
সৌদি বিমানবন্দরের বিধিনিষেধে ঢাকার ১৪৬ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২২,২৪১ যাত্রী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।