Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে। বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রী আজ একটি বিশেষ সভা আহ্বান করেছিলেন। বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয় এবং ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় সিদ্ধান্ত হয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের সমাপ্ত প্রকল্পটি আগামী দুই সপ্তাহের মধ্যে সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এবং সবার সম্মিলিত উদ্যোগে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। জলাবদ্ধতা দূর করার পাশাপাশি বর্জ্য অপসারণ ও বর্জ্যমুক্ত পরিবেশ বজায় রাখার বিষয়টি সিটি করপোরেশন সরাসরি তদারকি করবে।

04 Jun 26 1NOJOR.COM

১৪ জুন খাল খনন কর্মসূচির উদ্বোধনে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।