Web Analytics

ইরানের ওপর যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি অবরোধ আরোপের প্রস্তুতি নিচ্ছে—এমন খবরে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। বুধবার ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১২২ ডলার ছাড়িয়ে যায়, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। একদিনে প্রায় ১০ শতাংশ বৃদ্ধির পর দাম প্রায় ১২০ ডলারে স্থির হয়।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা থমকে যাওয়া এবং হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় এই উর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, ট্রাম্প ইরানের বন্দরগুলোয় চলমান অবরোধ দীর্ঘায়িত করার নির্দেশ দিয়েছেন। জবাবে ইরান জানিয়েছে, তারা হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা অব্যাহত রাখবে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর এই প্রথম ব্রেন্ট তেলের দাম ১২০ ডলার অতিক্রম করেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

30 Apr 26 1NOJOR.COM

ইরানের ওপর মার্কিন অবরোধের প্রস্তুতিতে তেলের দাম ১২২ ডলার ছাড়াল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।