Web Analytics

বাংলাদেশে প্রতিবছর প্রায় দুই লাখ নতুন ক্যানসার রোগী শনাক্ত হচ্ছে এবং এ সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে রোগীর সংখ্যার তুলনায় ক্যানসার চিকিৎসার সুযোগ একই হারে বাড়ছে না। রোববার ঢাকায় স্টার ক্যানসার সেন্টার উদ্বোধন উপলক্ষে এ তথ্য জানানো হয়। কেন্দ্রটি ক্যানসার রোগীদের বিনামূল্যে দ্বিতীয় চিকিৎসা-মতামত ও চিকিৎসা পরামর্শ দেবে।

এই উদ্যোগে রোগীরা তাদের রোগ নির্ণয়, চলমান চিকিৎসা পরিকল্পনা এবং পরবর্তী চিকিৎসা পদ্ধতি নিয়ে অভিজ্ঞ ক্যানসার বিশেষজ্ঞদের মতামত ও প্রয়োজনীয় নির্দেশনা পাবেন। স্টার ক্যানসার সেন্টার, হায়দ্রাবাদের জ্যেষ্ঠ পরামর্শক এবং সার্জিক্যাল অনকোলজি বিভাগের প্রধান ডা. বিপিন গোয়েল বলেন, ক্যানসার শনাক্ত হওয়ার পর রোগী ও তাদের পরিবারকে অনেক সময় তীব্র মানসিক চাপের মধ্যে গুরুত্বপূর্ণ চিকিৎসা সিদ্ধান্ত নিতে হয়।

ডা. গোয়েল রোগীদের বিনামূল্যের দ্বিতীয় মতামত সেবার সর্বোচ্চ ব্যবহার করার আহ্বান জানান। তাঁর মতে, চিকিৎসা শুরু হওয়ার আগে সঠিক ও যাচাইকৃত বিশেষজ্ঞ মতামত দেওয়ার মাধ্যমে প্রয়োজনীয় স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং চিকিৎসা পরিকল্পনায় স্পষ্টতা তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

24 Aug 26 1NOJOR.COM

বাংলাদেশে ক্যানসার রোগী বাড়ার মধ্যে ঢাকায় চালু হলো বিনামূল্যের দ্বিতীয় মতামত সেবা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।