Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ব্যয় সংকোচনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে। সাধারণত বাজেট পাসের দিন রাতে সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়, যেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আপ্যায়ন খাতে প্রতিবছর ৩০ থেকে ৫৫ কোটি টাকা ব্যয় হতো এবং অতিরিক্ত ১০ থেকে ১২ কোটি টাকা খরচ করা হতো। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের খাবার সরবরাহ করত, যার বিপুল অঙ্কের বকেয়া এখনো বর্তমান সরকার পরিশোধ করছে।

তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আপ্যায়ন ভাতা কমিয়েছেন। চলতি মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আপ্যায়ন ব্যয় হয়েছে ১১ লাখ ৬৯ টাকা এবং দুই ঈদে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় ৯০ লাখ টাকা ব্যয় হয়েছে।

30 Jun 26 1NOJOR.COM

ব্যয় সাশ্রয়ে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।