Web Analytics

গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সদর উপজেলা বিএনপি বুধবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শহরের পাঁচুড়িয়া এলাকার সদর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিনের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, বিএনপি নেতা অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা এবং জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন বক্তব্য রাখেন। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

বক্তারা মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি করেন।

25 Jun 26 1NOJOR.COM

গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।