লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে গত শুক্রবার (২৭ মার্চ ২০২৬) গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের কাছে একটি নৌকা ডুবে যায়। এতে অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়। গ্রিক কোস্টগার্ডের তথ্যমতে, উদ্ধার হওয়া ২৬ জনের ভাষ্য অনুযায়ী নিহতদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি। তাদের মধ্যে সুনামগঞ্জ জেলার তিন উপজেলার ১২ জন রয়েছেন—দিরাইয়ের ছয়জন, দোয়ারাবাজারের একজন এবং জগন্নাথপুরের পাঁচজন।
নিহতদের স্বজনরা অভিযোগ করেছেন, দিরাই উপজেলার এক মানব পাচারকারীর সঙ্গে জনপ্রতি প্রায় ১২ লাখ টাকায় লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার চুক্তি করা হয়েছিল। নিরাপদ বড় নৌযানের প্রতিশ্রুতি দেওয়া হলেও শেষ পর্যন্ত তাদের ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় তোলা হয়, যা দুর্ঘটনার অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে নিহতদের নাম-পরিচয় জানা গেছে এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা এই মৃত্যুকে অমানবিক ও মর্মান্তিক বলে উল্লেখ করে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।
ক্রিটের কাছে নৌকাডুবিতে সুনামগঞ্জের ১২ জনসহ ২২ অভিবাসীর মৃত্যু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।